ABN BANGLA TV
১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লামায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাবার ব্যবসায়ী ও দুই কর্মচারীর উপর হামলা”।

লামায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাবার ব্যবসায়ী ও দুই কর্মচারীর উপর হামলা।

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রবাসী পরিবারের রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি, রাবার চুরি ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রদল নেতাসহ একদল চিহ্নিত সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে মোঃ ওমর ফারুক (৩০) বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৬ এপ্রিল শনিবার বিকালে লামা সাংবাদিক ইউনিটির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন। এ ঘটনায় ৫ জন নামধারী এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

​এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান আসামীরা হলেন ১. মাহফুজ আলম প্রকাশ মাসুম (২৮),২. কোরবান আলী প্রকাশ রাজা মিয়া (২৪), ৩. মনির হোসেন মজলু (৩৫), ৪. মোঃ লিটন (৩০) এবং ৫. রফিকুল ইসলাম। তারা সবাই আজিজনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

​ওমর ফারুকের পিতা মোঃ আবদুস সবুর বাবুল জানান, তাদের মালিকানাধীন ২০-২২ বছরের পুরনো রাবার বাগান থেকে উপার্জিত আয়ে তাদের সংসার চলে। অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন ধরে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ৫-৬ মাস আগে প্রাণের ভয়ে ৩নং আসামীকে ১৫,০০০ টাকা দিলেও তাদের দাবি করা বড় অংকের চাঁদার জন্য চাপ ও হুমকি অব্যাহত থাকে।

​গত ১৪ এপ্রিল দিবাগত রাতে ওই ব্যবসায়ীর ঘর থেকে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি রাবার শিট চুরি হয়। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যায় এ বিষয়ে ১নং আসামী মাহফুজ আলম মাসুমকে জিজ্ঞেস করলে সে চড়া গলায় বলে, “১০ লক্ষ টাকা চাঁদা না দিলে তোদের কোনো জিনিস রক্ষা করতে পারবি না, সবকিছু লুট করে নিয়ে যাব।”

ওই দিনই রাত ৯:৩০ মিনিটে আজিজনগর বাজারের তিন রাস্তার মোড়ে ওমর ফারুককে একা পেয়ে আসামীরা অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে রাত ১০:১৫ মিনিটে ইউনিয়ন পরিষদের সামনে পুনরায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওমর ফারুক ও তার দুই কর্মচারীর ওপর নৃশংস হামলা চালানো হয়।​হামলায় ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​সংবাদ সম্মেলনে আবদুস সবুর বাবুল আক্ষেপ করে বলেন, আমরা শান্তিতে ব্যবসা করতে চাই। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হামলার কারণে আজ আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি প্রশাসনের কাছে এই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০