ABN BANGLA TV
৩০ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় স্কুল ভবন উদ্বোধন ও মারমা ভাষা শিক্ষার উদ্যোগ।

লামায় স্কুল ভবন উদ্বোধন ও মারমা ভাষা শিক্ষার উদ্যোগ।

(লামা) প্রতিনিধি বান্দরবান

লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা নিয়নেরজিনা মেজু সামজে স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন ও মারমা ভাষা শিক্ষা কার্যক্রম চালু বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুচিং মার্মা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন। জিনা মেজো আশ্রমের পরিচালক উনন্দমালা মহাথেরের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন ভবনের গুরুত্ব ও মারমা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি মো. মঈন উদ্দীন বলেন, “মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে শিশুদের মৌলিক জ্ঞান অর্জন সহজ হয়। মারমা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয়।” এ সময় তিনি স্কুলটির উন্নয়নে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউপি সদস্য আপ্রুচিং মার্মা মারমা ভাষা শিক্ষা চালুকে ঐতিহ্য সংরক্ষণের মাইলফলক হিসেবে আখ্যায়িত করে সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেন। উনন্দমালা মহাথের জানান, আদিবাসী শিশুদের শিক্ষা প্রসার ও সংস্কৃতি চর্চায় এই প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা ও মারমা ভাষায় পাঠদানের নমুনা ক্লাস প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন ভবন ও ভাষা শিক্ষার সুযোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০