ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় লুটপাটের মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ।

লামায় লুটপাটের মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ।

চৌধুরী মাহমুদ সুজন, লামা বান্দরবান বিশেষ প্রতিনিধি।

বান্দরবানের লামার সদর ইউনিয়নে জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘটিত লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামী মো. শওকত আকবরকে (৩২) কারাগারে প্রেরণ করেছেন আদালত।বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগে এ হামলার ঘটনা ঘটে।

রোববার (২০ এপ্রিল) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ পুলিশের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. শওকত আকবরকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাদেকুল মাওলা ইরাক।

মো.শওকত আকবর (৩২) চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন সন্তান। এই মামলার অন্যান্য আসামীরা হলো শহিদুল ইসলাম (৬০) ও শামসু মুহাম্মদ সালাউদ্দিন (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বিকালে লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বাদী মো. সরওয়ারা আলম চৌধুরীর বসতবাড়ি ও বাগানে দা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আসামীরা। এ সময় বাগানের কর্মচারীদের মারধর, গালাগালি, প্রায় ৬ লাখ টাকার সম্পদ লুট ও দলিলপত্র পোড়ানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

আরও জানা যায়, জমি দখলের লোভে ও বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগ করে এ হামলা চালানো হয়। পরবর্তী বাদী সি.আর নং ২৭৩/২০২৪ এ দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মো. সরওয়ারা আলম চৌধুরী বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা করছিলো। আমি নিজ বাড়ীতে অবস্থান না করায় সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৬ লাখ টাকার মালামাল ও জিনিসপত্র লুটপাট করে।

তিনি আরও বলেন, পরবর্তী আদালতে মামলা দায়ের করেছি। এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০