ABN BANGLA TV
১৫ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রের মহড়ায় অবৈধ ইটভাটা পরিচালনা করছে : আজম খান।

লামায় লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রের মহড়ায় অবৈধ ইটভাটা পরিচালনা করছে : আজম খান।

 

বান্দরবান প্রতিবেদক :

 

বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের ৬ মাইল নাজিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই চলছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় নিধন করে বন উজাড়ের মহোৎসব এবং নিষিদ্ধ কার্যক্রমে মেতে উঠছে,অবৈধ ইটভাটা মালিক আজিজনগরের সাবেক আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজম খান।

এই ইটভাটার মালিক আজম খানের বিরুদ্ধে টিনের চিম্মি ব্যবহার পরিবেশ ধ্বংস,অবৈধ জ্বালানি হিসেবে লাকড়ি পোড়ানো সহ শিশুশ্রমের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই দম্ভের সাথে এসব অপকর্ম চালাচ্ছেন বললেন, এই অবৈধ ইটভাটা মালিকের কর্তৃপক্ষ ।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,ইটভাটার জ্বালানির চাহিদা মেটাতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ ও লাকরি আশপাশের সীমান্তবর্তি এলাকাগুলো থেকে নির্বিচারে কাঠ কেটে সাবাড় করা হচ্ছে পাহাড়ি বনাঞ্চল । কয়লার পরিবর্তে বনের কাঠ পোড়ানোর ফলে ওই এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা এই সংবাদকর্মীদের আরো জানান, ইটভাটার আশেপাশে থাকা বড় বড় পাহাড় গুলো আজ বিলীন হয়ে যাচ্ছে এই ইটভাটার কারণে,পাহাড় কেটে সাবাড় করে এই ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের চোখের সামনে কিন্তু প্রশাসন চুপচাপ নীরব ভূমিকা পালন করে যাচ্ছে…??

এই ইটভাটা মালিকের কাছে প্রশাসনিক বৈধতা ও বন উজাড়ের বিষয়ে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ কোনো প্রকার বৈধতার কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উল্টো দম্ভের সাথে ইটভাটা মালিকের ছেলে ফরহাদ জানান: ”প্রশাসনিক বিষয়গুলোকে আমরা ম্যানেজ করেই কাজ করছি,আপনারা সাংবাদিকরা পারলে আমি এবং আমার আব্বু আজম খানের বিরুদ্ধে যা পারেন করেন।

কর্তৃপক্ষের পক্ষ এমন বক্তব্যে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।প্রশ্ন উঠেছে,পরিবেশ আইন লঙ্ঘন হওয়া সত্ত্বেও প্রশাসন কেন নিরব ভূমিকা পালন করছে??

স্থানীয়রা আরো বলেন,এই অবৈধ ইটভাটা মালিক আজম খান ও তার ছেলে ফরহাদের বিরুদ্ধে পরিবেশ আইন ও পাহাড়ের মাটি কাটা আইনে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত পদক্ষেক নেয়ার দাবিও জানান।

পরিবেশ ধ্বংসের পাশাপাশি ছোট বাচ্ছা শিশুদের দিয়ে ও কাজ করানোর অভিযোগ উঠেছে,যা শিশুশ্রম আইন বিদ্যামানে শামিল। অন্যদিকে এই ইটভাটার কালো ধোঁয়ায় ইটভাটার পাশে থাকা নাজিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা-যাওয়া করা স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ আশেপাশের গ্রামের মানুষগুলোর জনজীবনে শ্বাসকষ্টসহ বিভিন্ন ভাবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য জৈব-বৈচিত্র জনজীবন রক্ষার্থে পাহাড় কাটা ইটভাটায় জ্বালানি হিসেবে বনজ সম্পদ লাকরি পোড়ানো বন্ধ সহ এই ইটভাটা মালিকের বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জোর দাবি জানান,স্থানীয় সচেতন সুশীল সমাজ এবং পরিবেশবাদী সংগঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০