
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সুস্থতা কামনায় বান্দরবানের লামায় অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল ও আলোচনা সভা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে লামা মাছবাজার জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে লামা উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি হাজী আব্দুর শুক্কুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আজম,
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামাল,
এবং সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাহার।
সঞ্চালনা করেন লামা পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন।
সভায় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাহার বলেন, “এ এম নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা দেশের শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় নতুন উদ্দীপনা যোগাবে।”
অনুষ্ঠানে বক্তারা এ এম নাজিম উদ্দিনের রাজনৈতিক অবদান ও শ্রমিক আন্দোলনে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, তিনি একজন আদর্শবান, নিবেদিতপ্রাণ ও নির্লোভ নেতা, যিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা–কর্মীরা এ এম নাজিম উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মন্তব্য করুন