ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জিসানের বালু সিন্ডিকেট, এলাকাবাসীর প্রতিবাদে হামলা।

লামায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জিসানের বালু সিন্ডিকেট, এলাকাবাসীর প্রতিবাদে হামলা।

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরের ৯ নম্বর ওয়ার্ড, পূর্ব চাম্বি মুসলিম পাড়ার পাশের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা মোঃ জিসান। স্থানীয়দের অভিযোগ, তিনি দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জিসান মূলত লোহাগড়ার বাসিন্দা হলেও লামার আজিজ নগর এলাকায় প্রভাব বিস্তার করে নদী থেকে বালু উত্তোলন করছেন। ৫ আগস্ট সরকার পতনের পরও তার দাপট কমেনি, বরং তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে জিসান ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালান। তিন দিন আগে আজিজ নগরে এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে, এলাকাবাসীর উপর দুষ্কৃতিকারীরা চড়াও হয়। এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা মোঃ আনসান আলী বলেন, “আমি ও আমার এলাকাবাসী মিলে জিসানের বালু সিন্ডিকেট বন্ধের চেষ্টা করলে আমাদের উপর হামলা চালানো হয়। আমার হাত ভেঙে দেওয়া হয়েছে, এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।”

এলাকাবাসী আওয়ামী লীগ নেতা জিসান ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।

স্থানীয়রা আশাবাদী যে, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে জিসান ও তার সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা বন্ধ করবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০