ABN BANGLA TV
৭ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের ঘরে আগুন, অভিযোগ আপন বোনের বিরুদ্ধে।

লামায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের ঘরে আগুন, অভিযোগ আপন বোনের বিরুদ্ধে।

 

মোহাম্মদ আলমগীর, লামা বান্দরবান প্রতিনিধি

 

বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আপন ও বৈপিত্রেয় দুই বোনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম লিডারপাড়া অহ্লাপাড়া এলাকায়।
ভুক্তভোগী মো. আবদুল কাইয়ুম জানান, তার বড় বোন বেবি আক্তার ও বৈপিত্রেয় বোন কাজল রেখা পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন দিয়েছে। তার দাবি— মা আয়েশা খাতুনের নামে থাকা সাড়ে ১০ একর জমি ও পাহাড়ি ভূমি দখলের জন্য তারা দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত।
তিনি আরও জানান, গত ১৯ অক্টোবর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর অনুপস্থিতির সুযোগে বুধবার রাতে তার ঘরে থাকা মালামাল লুট করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় ঘরে থাকা মা আয়েশা খাতুন বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ দেখি ধোঁয়া উঠছে। পরে মেয়ে বেবি এসে আমাকে টেনে বাইরে বের করে আনে।
তবে অভিযোগ অস্বীকার করে বেবি আক্তার বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। আমি আগুন দেখে মাকে উদ্ধার করেছি। বাড়িতে কেউ না থাকায় আগুন নেভাতে পারিনি।
লামা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০