
জুলাই শহীদ দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন
উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জুলাই বিপ্লবে আহত মো. আরফান, বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু এবং উপজেলা জামায়াতের আমীর কাজী ইব্রাহিম।
– বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগকে স্মরণ করেন ।
– উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের সংগ্রামী চেতনাকে জাতির উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন