ABN BANGLA TV
৫ জানুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান।

লামায় গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান।

লামা ( বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌরসভায় জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের বিভিন্ন দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকাল থেকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের অধিকার রক্ষা এবং জ্বালানি বাজারে শৃঙ্খলা বজায় রাখা। অভিযানকালে বিভিন্ন দোকান পরিদর্শন করে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, অতিরিক্ত দামে বিক্রি না করা, অবৈধ মজুতদারি পরিহার এবং নিরাপদভাবে জ্বালানি সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়।
এ সময় ব্যবসায়ীদের জানানো হয়, আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন,
“বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, চলতি সপ্তাহেই একই বিষয়ে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা জ্বালানি বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০