ABN BANGLA TV
১৮ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় কবরস্থান তৈরির নামে বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ।

লামায় কবরস্থান তৈরির নামে বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামা উপজেলায় মৃত স্বামীর রেখে যাওয়া জমি কবরস্থান তৈরির নামে জবর-দখলের চেষ্টা ও বাগানের গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় সাপমারাঝিরি স্টেশন জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী বিধবা জাহানারা বেগম (৫৮)। প্রতিকার চেয়ে তিনি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩০৫ নং গজালিয়া মৌজার আর/৩৫ নং হোল্ডিং-এর ৩ একর জমি জাহানারা বেগমের মৃত স্বামী ওয়াহেদ আলীর নামে রেকর্ডভুক্ত। উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক হয়ে তিনি দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি তিনি ওই জমি থেকে ৮ শতক জমি স্থানীয় সাপমারাঝিরি স্টেশন জামে মসজিদের নামে দান করেন এবং বাকি অংশে সেগুন ও কলা বাগান সৃজন করেন।

ভুক্তভোগী ও তাঁর পরিবারের অভিযোগ, মসজিদ কমিটির লোকজন কবরস্থান তৈরির জন্য অতিরিক্ত ২০ শতক জমি দাবি করে আসছিল। জমি দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৯ মে শুক্রবার রাত ১টার দিকে মোহাম্মদ নবী, রাশেদ কামাল, ইব্রাহিম খলিল জুয়েল, মো. নজরুল ইসলাম ও আব্দুল গণিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি ড্রেজার বা ডোজার গাড়ি নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে। এ সময় তারা বাগানের সেগুন গাছ ও কলার চারা উপড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিলে জাহানারা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বিধবা জাহানারা বেগম বলেন, “মসজিদের জন্য ৮ শতক জমি দান করেছি। কিন্তু কবরস্থানের নাম করে তারা আমার স্বামীর অবশিষ্ট জমিটুকু জবর-দখল করতে চাইছে। প্রতিবাদ করায় তারা আমাকে মেরে লাশ মাটিতে পুঁতে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি আইনি ব্যবস্থা নিলে রাস্তাঘাটে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধরের ভয় দেখাচ্ছে। আমি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।”

জাহানারা বেগমের বড় ছেলে আব্দুর রশিদ জানান, এলাকার মানুষের অনুরোধে তারা মসজিদের জন্য ৮ শতক জমি দান করলেও কবরস্থানের জন্য আর জমি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এরপরও স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে সাপমারাঝিরি স্টেশন জামে মসজিদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “এটি একটি সামাজিক বিষয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসে আমরা আলোচনার মাধ্যমে এর সমাধান করব। তবে যদি কোনো আইনি জটিলতা তৈরি হয়, তবে আমরা আইন মেনেই তার মোকাবিলা করব।”

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, অভিযোগটি তিনি পেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০