ABN BANGLA TV
২২ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লামায় এমপির নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার পাহাড় কাটার মহোৎসব: হুমকির মুখে পরিবেশ”।

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার পাহাড় কাটার মহোৎসব: হুমকির মুখে পরিবেশ।

নিজস্ব প্রতিনিধি: জেরিন আক্তার।

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইনকে তোয়াক্কা না করে আমেরিকান প্রবাসি,বৃহত্তর চট্টগ্রামের প্রভাবশালী আওয়ামীলীগের নেতার বাগানে দেদারসে কাটা হচ্ছে পাহাড়।লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসা কলিমউল্লাহ কিসলুর বাগানে এস্কেভেটর (মাটি কাটার ভেকু মেশিন) দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কেটে বিশাল এই এলাকা জুড়ে প্রস্তুত করা হয়েছে যাতায়াতের রাস্তা।

মুসা কলিমউল্লাহ কিসলু বলেন,বাগানের যাতায়াতের জন্য রাস্তা ও মাছের প্রজেক্টের জন্য বাঁধ নির্মাণ সহ জায়গার শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। ইটভাটায় অবাধে পাহাড় কাটা হচ্ছে কোন সমস্যা হয়না,তার পাশে এক সাবেক যুবদল ও বর্তমান ইউনিয়ন বিএনপি’র সুপরিচিত নেতা শাহেদ কে বলেন, তুমি এখন এমপি (সাচিং প্রু জেরি)কে ফোন লাগাও এতো ঝামেলা আমি মাথায় নিতে পারবো না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,সবুজ পাহাড়ের বুক চিরে স্কেভেটর দিয়ে মাটি উপড়ে ফেলে বিশাল রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড় কাটার ফলে আশেপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এই কেটে রাখা পাহাড়ের মাটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ,পরিবেশ অধিদপ্তরের নিরবতা প্রশ্নবিদ্ধ! কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই এই পাহাড় কাটার মহোৎসব চালানো হয়েছে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এভাবে রাস্তা তৈরি ও বাঁধ নির্মাণ করায় একদিকে যেমন বনায়ন ধ্বংস হচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্য চরম সংকটে পড়ছে।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধসের মতো ভয়াবহ বিপর্যয় এড়াতে এই অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য যে,১৮ মে জাতীয় দৈনিক বেশ কিছু পত্রিকায় ইয়াংছা এলাকার পাহাড় কাটার নিউজ প্রকাশের জেরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় পাহাড় কাটার অভিযোগে লোকমান নামে এক ব্যক্তিকে ০৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৯ মে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ মঈন উদ্দিন এই সাজা প্রদান করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান,পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০