ABN BANGLA TV
২৪ আগস্ট ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় উৎসবমুখর পরিবেশে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

লামায় উৎসবমুখর পরিবেশে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মুহাম্মাদ আলমগীর
লামা বান্দরবান প্রতিনিধি

 

বান্দরবানের লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনা ও আলীকদম জোনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় ১২ আনসার ব্যাটালিয়ন, লামার প্রশিক্ষণ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে রুপনগর একাদশ ও লামা জুনিয়র একাদশ দল পরস্পর মুখোমুখি হয়। এক রোমাঞ্চকর ও কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শেষে রুপনগর একাদশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টে লামা উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক, বিগ্রেডিয়ার-৭৭৮১ মো. মঞ্জুর মোরশেদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ১২ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট, লামার বিভাগীয় বন কর্মকর্তা ও অফিসার ইনচার্জ লামা থানা এবং লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শকরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার মো. মঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তা রক্ষাকারীই নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে লামা উপজেলার তরুণদের জায়গা করে দেবে। তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।
আয়োজকদের মতে, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা খেলাধুলার উৎকর্ষের পাশাপাশি পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০