ABN BANGLA TV
১২ নভেম্বর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

 

লামা প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় অসহায় এক নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নুর নাহার।

ভূক্তভোগী নুর নাহার বেগম সংবাদ সম্মেলনে বলেন, বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার অন্তর্গত ২৯৫নং লামা মৌজার মেরাখোলা সাকিনের মৃত থোয়াইক্যজাই মার্মার ওয়ারিশ মংক্যহ্লা মার্মা, মাক্য মার্মা, মাব্রামে মার্মা, উইন্দা মার্মা ভিক্ষু এর নিকট থেকে তাহাদের নামীয় ও ভোগদখলীয় ও মালিকানাধীন ২৯৩নং ছাগল খাইয়া মৌজার খতিয়ান নং- ১৩৫ এর অংশে দাগ নং- ১৩৫৬ এর আন্দর ০.২৭৩২৫ একর ১ম শ্রেণীর জমি ও ১৩৬নং খতিয়ান এর আন্দর ১৩৫২নং দাগের আন্দর ০.১২৬৭৫ একর ২য় শ্রেণীর জমি সহ সর্বমোট ০.৪০ (চল্লিশ শতক) একর ১ম ও ২য় শ্রেণীর জমি বায়নানামা দলিল নং- ৬৯১/০৮ মূলে ২০১৮ সালে খরিদ করে ভোগদকলে থেকে কলাবাগান সৃজন করি। খরিদ করার পর হইতে আমরা উক্ত জায়গায় বিভিন্ন ধরনের গাছগাছালি, কলাগাছ বাগান রোপন করে ভোগদখল করে শান্তিপূর্ণ ভোগ করে আসিতেছি।

লামা পৌরসভার ০৭নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকুল আলম ডন, পিতা- আবদুল হামিদ গং গত কিছুদিন ধরে আমাদের খরিদাকৃত উক্ত জায়গা তাদের বলিয়া দাবী করে গায়ের জোরে ভোগদখল করার হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় সিদ্দিকুল আলম ডন বাহিনী গত ০২/১১/২০২৫ ইং রোজ- বুধবার ভোর ৫.৩০ ঘটিকার সময় ৬০/৭০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে আমার খরিদকৃত জায়গায় দা, লাঠি, লোহার রড সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশ গঠন করে দাঙ্গা হাঙ্গামার আশ্রয় নিয়ে দখল বেদখলের মহড়া চালায়। ঐ সময় আমার পিতা, মাতা এবং আমি ও আমার স্বামী মনির হোসেন ও ছেলে মোঃ রাসেল প্রতিবাদ করিলে সিদ্দিকুল আলম প্রকাশ ডান আমাদের উপর হামলা করে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠি পেটা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সিদ্দিকুল আলম প্রকাশ ডন ও তার বাহিনী মিলে আমার শ্লীতহানী করে। আমাকে ও আমার মা-বাবাকে প্রাণে হত্যার চেষ্টা চালায়।

নুর নাহার বেগম সংবাদ সম্মেলনে এ সমর আরো বলেন, ঘটনার সময় আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, লামায় দায়েরকৃত পিটিশন মামলা নং- ৫৬/২০২৫ এ স্থিতাবস্থা বজায় রাখার আদেশের কথা বলিলে ডন ও তার বাহিনী বলে আমরা কোন আইন-আদালত মানি না, আমরা নিজেরাই আদালত। সিদ্দিকুল আলম ডন আদালতে মামলা থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করিয়া আমাদের মারধর ও হত্যার চেষ্টা চালায় এবং আমাদের দখলীয় মালিকানাধীন খরিদকৃত জায়গা ১০/১১/২০২৫ ইং তারিখ সোমবার সকাল ৮.৩০ ঘটিকার সময় জবর দখলের উদ্দেশ্যে ঘেরা-বেড়া দেয়। বর্তমানে আমরা সিদ্দিকুল আলম প্রকাশ ডন বাহিনী কর্তৃক জান-মালের নিরাপত্তাহীনতায় ভোগিয়া আইনের আশ্রয় নিতে আজকের এই সংবাদ সম্মেলন করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০