
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজ নগরে ক্রীড়া ও তারুণ্যের মিলন মেলায় রূপ নিয়েছে এন, আই, সি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ।
১২ জানুয়ারি সোমবার বিকালে বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী আজিজ উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বান্দরবান পার্বত্য জেলার আহ্বায়ক বোমাং রাজ পুত্র সাবেক এমপি সাচিং প্রু জেরী।
সভাপতিত্ব করেন আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক তরুণ প্রজন্ম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিতপ্রাণ সৈনিকরা। আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক, মোঃ জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু।
এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, লামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লামা উপজেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, শ্রমিক দল, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের মাধ্যমে বান্দরবানের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়া হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি পুরো স্টেডিয়ামকে উৎসবমুখর করে তোলে। এন,আই, সি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট বান্দরবানের ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা আয়োজক ও অতিথিবৃন্দের।
মন্তব্য করুন