ABN BANGLA TV
১৮ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত”।

রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: চিংনুমং মারমা।

রোয়াংছড়ি, ১৮ মে ২০২৬: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা ভূমি অফিসে আয়োজিত এই ব্রিফিংয়ে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মে ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকে মেলা চলাকালীন সাধারণ ভূমি মালিকেরা ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন।

সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ জানান, মেলায় ভূমি উন্নয়ন কর (জমির খাজনা), ই-নামজারিসহ অন্যান্য সমস্ত ভূমিসেবা অত্যন্ত সহজে ও দ্রুততম সময়ে প্রদান করা হবে।

ব্রিফিংয়ে ভূমি মালিকদের সচেতন করে তিনি আরও বলেন:

যেসকল ভূমি মালিকদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া রয়েছে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে তা পরিশোধ করতে হবে।

ভূমি উন্নয়ন কর অপরিশোধিত থাকলে জমি বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করা সম্ভব হয় না।

অনাদায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ‘সরকারি দাবী আদায় আইন ১৯১৩’ মোতাবেক সার্টিফিকেট মামলা দায়ের এবং ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০’ এর বিধান অনুযায়ী জমি খাস করার আইনি ব্যবস্থা রয়েছে।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় এসে বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য সব ধরনের ভূমিসেবা গ্রহণ করার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সহকারী কমিশনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০