ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে প্রবারণা উপলক্ষে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

রোয়াংছড়িতে প্রবারণা উপলক্ষে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

 

​রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বেতছড়া হেডম্যান পাড়া মাঠে ৩২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক হেডম্যান পাড়া একাদশ এবং বেতছড়া বাজার একাদশ।
​খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা। তিনি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।’ তিনি আরও বলেন, ইউনিয়নের ফুটবল মাঠ না থাকার কারণে খেলোয়াড়দের সমস্যায় পড়তে হয়, তাই একটি খেলার মাঠ নির্মাণ জরুরি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, কোষাধ্যক্ষ হ্লাছোহ্নী মারমা, এবং রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা।
​উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হেডম্যান পাড়া একাদশ দাপটের সঙ্গে খেলে বেতছড়া বাজার একাদশকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
​টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি এবং হেডম্যান পাড়ার কারবারি আঞোইমং মারমা তাঁর বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তিনি যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান।
​অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতছড়া হেডম্যান পাড়া ফুটবল অ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক শৈসিংনু মারমা। স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০