
রোয়াংছড়ি প্রতিনিধি: চিংনু মং মারমা।
বান্দরবানের রোয়াংছড়িতে নব গঠিত কমিটির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন জনাবঃ মিত্রজয় তঞ্চঙ্গ্যা। সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ১২ জানুয়ারি ২০২৬ইং বান্দরবান জেলা কমিটি অনুমোদন করে ছিলেন। অনুমোদনের ৩দিন পর যুগ্ম আহবায়ক দায়িত্বের থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আবেদনপত্রে পারিবারিক অসুবিধা হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেন। তবে মিত্রজয় তঞ্চঙ্গ্যা পদত্যাগের বিষয়ে নিয়ে নব গঠিত কমিটিতে আরো কয়েকজন সদস্য পদত্যাগে গুণজন শোনা গেছে। এব্যাপারে সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমা জানান আমাদের এনসিপি পার্টি থেকে পদত্যাগ করা কিংবা না করা তার ব্যক্তিগত বিষয়। আমাদের কমিটি কোন সমস্যা হবে না।
মন্তব্য করুন