ABN BANGLA TV
১৬ মার্চ ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে পরলোকগত সুমিত্রা তঞ্চঙ্গ্যার পারলৌকিক সদগতি কামনায় সদ্ধর্ম সভা ও মহতী দানানুষ্ঠান সম্পন্ন”।

রোয়াংছড়িতে পরলোকগত সুমিত্রা তঞ্চঙ্গ্যার পারলৌকিক সদগতি কামনায় সদ্ধর্ম সভা ও মহতী দানানুষ্ঠান সম্পন্ন।

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

গভীর শ্রদ্ধা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের রোয়াংছড়িতে প্রয়াত সুমিত্রা তঞ্চঙ্গ্যার পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনায় সপ্তাহিক দানানুষ্ঠান ও সদ্ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) প্রয়াতের দ্বিতীয় পুত্র মাওসেতুং তঞ্চঙ্গ্যার নিজ বাসভবন প্রাঙ্গণে এই পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৯ মার্চ ২০২৬ সোমবার ভোররাতে ইহলোক ত্যাগ করা সুমিত্রা তঞ্চঙ্গ্যার অন্ত্যেষ্টিক্রিয়া পরবর্তী এই সাপ্তাহিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ এবং পার্বত্য ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি ভদন্ত উ. পঞ্ঞানাইদা মহাথের। সদ্ধর্ম আলোচনায় সদ্ধর্মের নিগূঢ় তত্ত্ব ও অনিত্যতা নিয়ে দেশনা প্রদান করেন পাগলাছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আগগশ্রী মহাথের সহ আমন্ত্রিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।

বক্তাগণ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, দান ও শীল পালনের মাধ্যমেই পারলৌকিক মুক্তি সম্ভব। উপস্থিত দায়ক-দায়িকাগণকে বুদ্ধের দেশিত পথে জীবন অতিবাহিত করার আহ্বান জানান তারা।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

পুণ্যময় এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

কে.এস. মং মারমা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।

লুসাইমং মারমা, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি।

চনুমং মারমা, বান্দরবান জেলা বিএনপি অন্যতম সদস্য।

শৈসাঅং মারমা, হেডম্যান বান্দরবান জেলা বিএনপি সদস্য।

মেহ্লাঅং মারমা, চেয়ারম্যান, ১নং রোয়াংছড়ি ইউপি।

বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, চেয়ারম্যান, ৩নং আলেক্ষ্যং ইউপি।

অংথোয়াইচিং মারমা ও অংশৈমং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ নর-নারীর উপস্থিতিতে বুদ্ধমূর্তি, অষ্টপরিষ্কার, কল্পতরু এবং নানাবিধ অনুষঙ্গিক দানসামগ্রী ভিক্ষু সংঘের নিকট উৎসর্গ করা হয়। সুমিত্রা তঞ্চঙ্গ্যার বিদেহী আত্মার চিরশান্তি এবং পুণ্যরাশি লাভের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা ও জল ঢেলে পুণ্য দান করা হয়।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মাতৃতুল্য সুমিত্রা তঞ্চঙ্গ্যার অভাব অপূরণীয়, তবে উপস্থিত সকলের আশীর্বাদ ও এই পুণ্যকর্ম তার পরলৌকিক যাত্রাকে সুগম করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০