
রোয়াংছড়ি প্রতিনিধিঃ চিংনু মং মারমা।
নেতৃত্ব: রোয়াংছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবীরের নির্দেশে সিনিয়র এসআই শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অবস্থান: ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়া।
পুলিশ সদস্যদের প্রায় ১০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে। টানা দুই ঘণ্টা হেঁটে গভীর রাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামিরা
১. ডানিয়্যাল ত্রিপুরা (৪০): পিতা দেবেন্দ্র ত্রিপুরা।
২. জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫): পিতা মৃত ত্রিপলা ত্রিপুরা।
আজ থেকে চার বছর আগে মোহাম্মদ ওমর ফারুক নামে একজন ইসলাম ধর্ম প্রচারক ওই দুর্গম পাহাড়ি এলাকায় ধর্ম প্রচারের কাজ করছিলেন। সেই সময় কোনো কারণ ছাড়াই সুকৌশলে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর মামলা দায়ের করা হলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী নিশ্চিত করেছেন যে, আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন