ABN BANGLA TV
৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে: প্রতিমন্ত্রী”।

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে: প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক:

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, এ বিষয়ে শিগগিরই দেশের পেট্রোল পাম্পগুলোতে লিখিত নির্দেশনা পাঠানো হবে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা অস্বাভাবিক নয়। যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলেও স্বীকার করেছেন। এই আতঙ্ক কমাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে। তাই বিষয়টি সমন্বয়ের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা চলছে।

তিনি জানান, সরকার চেষ্টা করবে জ্বালানি তেলের দাম না বাড়াতে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে সে বিষয়ে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০