
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪নং রাজাগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অতিথিবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি এবং দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজু, রুহিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক লিয়াকত আলী টিটু, রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ও সহ-সভাপতি আমিনুর রহমান রিপন।
এছাড়াও রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল খালেক এবং শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ছাত্রদলের সভাপতি মহসিন আলীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আর্তমানবতার সেবায় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মন্তব্য করুন