ABN BANGLA TV
১১ মে ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় মুরগির ফার্মের গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে মারপিট”।

রুহিয়ায় মুরগির ফার্মের গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে মারপিট।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে চাঁদাবাজিকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) রাতে ইউনিয়নের খড়িবাড়ি শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন রাজাগাঁও খড়িবাড়ি এলাকার সাদেকুল ইসলামের ছেলে হুমায়ুন ও ইয়াকুব আলীর ছেলে পশির।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫-২০ দিন ধরে একটি চক্র ওই এলাকার ‘শালবহান ফার্ম লিমিটেড (ইউনিট-২)’ এর মুরগিবাহী গাড়িগুলো থেকে বেপরোয়াভাবে চাঁদা আদায় করে আসছিল। শনিবার রাত ১০টার দিকে ওই চক্রটি পুনরায় সক্রিয় হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘেরাও করে। এসময় একজন পালিয়ে গেলেও হুমায়ুন ও পশিরকে কে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। তারা আরো বলেন আপনারা সাংবাদিক, আপনারা একটু খোঁজ নেন এর পিছনে কার হাত এবং এই টাকা কোথায় যায়। ভুক্তভোগী ট্রাকচালকরা জানান, দেশের বিভিন্ন জেলায় গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছায় দান করেন। কিন্তু এখানে মসজিদ-মাদ্রাসার নাম ব্যবহার করে জোরপূর্বক প্রতি কেজি মুরগির বিপরীতে ১ টাকা করে চাঁদা নেওয়া হয়। এছাড়া ‘ট্রাক-ট্যাংকলরি সংগঠন’ এর নামেও রসিদ টাকার পরিমান উল্লেখ ছাড়া ৮০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। টাকা না দিলে গাড়ি সামনে এগোতে দেওয়া হয় না বলে তারা অভিযোগ করেন। চালকরা এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের মৌখিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান। অভিযুক্ত পশির আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “বরদেশ্বরী বাজারে আমার দোকান আছে, আমি সেখানেই থাকি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।” অপর অভিযুক্ত হুমায়ুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।ট্রাক-ট্যাংকলরি চাঁদা আদায়ের বিষয়ে অভিযুক্ত ফরিদুল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন আমার সংগঠনের সাধারণ সম্পাদক এক সাথে কথা বলেন তিনি সব বলবে। তবে ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জব্বারের সঙ্গে মুঠোফোনে 01773933964 নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এদিকে রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু জানান, মারপিটের বিষয়টি তিনি এই প্রথম শুনেছেন এবং চালকরা এ নিয়ে তার কাছে আগে কোনো অভিযোগ করেননি। শালবাহান ফার্মের ম্যানেজার আব্দুল আলিম বলেন, “ঘটনাটি শোনার পর পুলিশকে জানানো হয়। বর্তমানে চাঁদাবাজি করা চক্রটি এলাকাছাড়া বলে জানান। রুকহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০