ABN BANGLA TV
২ নভেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় মাদকবিরোধী সভায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ।

রুহিয়ায় মাদকবিরোধী সভায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ।

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৯ টায় রুহিয়া থানাধীন বাঁশবাড়ি এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা পৌর-কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, মধুপুর গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং রুহিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সেক্রেটারি সফিজুল ইসলাম মিন্টু, এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. নাজমুল কাদের প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও জাতিকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম রিপন বলেন, মাদক প্রতিরোধ করতে হলে সাহসের প্রয়োজন। সাহস না থাকলে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সমাজের জন্য বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যদি প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে, তাহলে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সভা চলাকালীন সময়ে এলাকায় সক্রিয় এক মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার করেন। তার এই সাহসী উদ্যোগে উপস্থিত সবাই স্বাগত জানান এবং পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আব্দুল মালেক মানিককে সভাপতি ও মোঃ ইসলাম (হুজুর) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০