ABN BANGLA TV
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মির্জা ফখরুলের সহধর্মিনী”।

রুহিয়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মির্জা ফখরুলের সহধর্মিনী।

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও :

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী মির্জা রাহাত আরা বেগম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। ​পরিদর্শনকালে তিনি কশালগাঁও ও উত্তর মন্ডলাদাম হরিবাসর। পাঁচসিড়িপাড়া শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর জিউ সংঘ, খুঁটাপাড়া হরিবাসর ও কার্তিক তলা হরিবাসরসহ স্থানীয় ধর্মীয় উপাসনালয়গুলো ঘুরে দেখেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ​উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর অবকাঠামোগত সমস্যার কথা শোনেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানা বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ​স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই এই সৌজন্যমূলক সফরের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নিরাপত্তাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষের সবার মঙ্গল কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০