ABN BANGLA TV
৭ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত।

রুহিয়ায় বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত।

 

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী,
আমন্ত্রিত অতথি ঠাকুরগাঁও বারের সাবেক সভাপতি ও পিপি এডভোকেট আব্দুল হালিম,
জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক,
জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
হাসান মাহমুদ মামুন এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবুনুর। প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, গুম, খুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এই লড়াই শুধু দলের নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সভায় অন্যান্য নেতারা বলেন, বিএনপি রাজপথে আছে থাকবে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে। নবনির্বাচিত নেতাদের দায়িত্বশীলভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সু সংগঠিত করার আহ্বান জানান। সভায় রুহিয়া থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০