ABN BANGLA TV
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় নানাবাড়িতে কিশোরের আত্মহত্যার চেষ্টা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু”।

রুহিয়ায় নানাবাড়িতে কিশোরের আত্মহত্যার চেষ্টা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাঁলগাঁও (কালিবাড়ি) গ্রামে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজলে এলাহী (১৫) নামে এক কিশোর।বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফজলে এলাহী ঠাকুরগাঁও জেলার মহেশপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। সে দীর্ঘদিন ধরে কশাঁলগাঁও গ্রামে তার নানা মোঃ আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নানার বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের আংটার সাথে চাদর পেঁচিয়ে ওই কিশোর গলায় ফাঁস দেয়। বিষয়টি প্রথমে দেখতে পান তার বড় মামা মোঃ মানিক হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিশোরের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬ টার দিকে পুরাতন ঠাকুরগাঁও এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, কিশোরের আত্মহত্যার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে রুহিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে যার মামলা নং ০৬, তারিখ ২৬/০২/২০২৬ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০