ABN BANGLA TV
১৩ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট পাম্প আছে তেল নেই, বিপাকে কৃষক ও পেশাজীবীরা”।

রুহিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট পাম্প আছে তেল নেই, বিপাকে কৃষক ও পেশাজীবীরা।

মোঃ শফিকুল ইসলাম  স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় জ্বালানি তেলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। এলাকায় একটি মূল ফিলিং স্টেশন এবং ৬ টি মিনি পাম্প থাকলেও সেগুলোতে মিলছে না প্রয়োজনীয় ডিজেল ও পেট্রোল। ফলে একদিকে যেমন স্থবির হয়ে পড়েছে জনজীবন, অন্যদিকে বোরো মৌসুমে সেচ ও চাষাবাদ নিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, রুহিয়া থানার আওতাধীন পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। শুধু ১,০৬২ জন নিবন্ধিত মোটরসাইকেল কার্ডধারীই নন, বরং সাধারণ পথচারী ও পরিবহন চালকরাও পড়েছেন চরম ভোগান্তিতে। তেলের অভাবে ট্রাক্টর ও মহেন্দ্র চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন ও কৃষি কার্যক্রম প্রায় থমকে গেছে। এতে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে কৃষি খাতে। এলাকায় প্রায় দুই শতাধিক পেট্রোল চালিত সেচ পাম্প রয়েছে। ডিজেলের অভাবে কৃষকরা জমিতে পানি দিতে পারছেন না। অনেকে নিরুপায় হয়ে ব্যয়বহুল বিকল্প পদ্ধতিতে সেচের চেষ্টা করলেও তা চাহিদার তুলনায় সামান্য। স্থানীয় কৃষকরা আক্ষেপ করে বলেন, এখন আবাদের ভরা মৌসুম। এই সময়ে তেলের অভাবে জমি চাষ ও সেচ দিতে পারছি না। দ্রুত সমাধান না হলে আমাদের ফসল পুড়ে নষ্ট হয়ে যাবে। শিক্ষক ও চাকরিজীবীদের চরম ভোগান্তিতে।

রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সফিকুল ইসলাম বলেন, জ্বালানি সংকটে নিজের গাড়ি রেখে অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে। এটা সু-সংবাদ বলবো, না দু-সংবাদ বলবো নিজেও বলতে পারছিনা। রুহিয়া থেকে ঠাকুরগাঁও শহর প্রায় ২০কিলোমিটার দুরে। ঠাকুরগাঁও শহরে পেট্রোল নিতে গেলে দীর্ঘ লাইনে পুরো দিন পার হয়ে যায়। আমরা শিক্ষার্থীদের পাঠদান করাবো নাকি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকবো? প্রশাসনের ও সরকারের কাছে দাবী, রুহিয়া থানাধীন এই মন এনার্জি স্টেশন পাম্পে যেন পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়। রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, যেখানে সকাল নয়টা হতে বিকাল ছয়টা পর্যন্ত জ্বলানি তেল দেওয়ার কথা সেখানে গত ৬ এপ্রিল এ রুহিয়া মন এনার্জি ষ্টেশন পাম্প থেকে ৫০০/- টাকার পেট্রোল পেয়েছি। তারপর ৩ দিন পর আবার ৫ লিটার দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি ঐ পাম্প থেকে আর কোন পেট্রোল দেওয়া হয়নি। এভাবে কি চলা যায়?

একই ভোগান্তির কথা জানান আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম। তিনি টানা তিনদিন ঘুরেও প্রয়োজনীয় পেট্রোল পাননি বলে জানান। তিনি আরো বলেন চলতি মাসের ২১ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু। আমরা পরীক্ষার সেন্টারে যাতায়াত করবো কিভাবে। আবার দুরের অন্যান্য পাম্পে তৈল নিতে গেলে দীর্ঘ লাইনে থেকে তৈল নিয়ে আসতেই দিন কেটে যায়। রুহিয়ার ‘মন এনার্জি স্টেশনে’র হেড ম্যানেজার (রাশিদা কোম্পানি, পার্বতীপুর) শ্রী মানিক চন্দ্র দাস জানান, চাহিদাপত্র দেওয়া হলেও ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। তিনি আরও জানান, ডিপো বর্তমানে ‘লিফটিং’ (পূর্ববর্তী বছরের একই সময়ের গড় ক্রয়) হিসাব করে জ্বালানি তেল দিচ্ছে। যেহেতু তারা এই পাম্পটি নতুন পরিচালনা করছেন, তাই বরাদ্দ পেতে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে তারা বগুড়া ডিপোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, পর্যাপ্ত জ্বালানি তেল দেওয়া হচ্ছে কিন্তু কিছু অসধু ব্যাবসায়ী তেল মজুদ করে সংকট সৃষ্টি করছে। আমাদের অনুসন্ধান চলমান রয়েছে তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০