
বান্দরবানের রুমায় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে রুমা বাজার থেকে বগালেক, কেওক্রাডং ও সুনসং পাড়া সড়কে চলাচলকারী চাঁন্দের গাড়ি বা জিপের ভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে রুমা উপজেলা জিপ মালিক সমিতি। পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এই নতুন ভাড়া এবং বিশেষ কিছু নির্দেশনা কার্যকর করা হয়েছে। জিপ মালিক সমিতির প্রকাশিত তালিকা অনুযায়ী গন্তব্যভিত্তিক ভাড়ার হার নিচে তুলে ধরা হলো:
রুমা বাজার হতে বগালেক:
শুধু যাওয়া: ২,৭০০ টাকা
যাওয়া-আসা (একই দিনে): ৪,০০০ টাকা
যাওয়া-আসা (রাত্রী যাপন সহ): ৫,০০০ টাকা
রুমা বাজার হতে কেওক্রাডং:
শুধু যাওয়া: ৫,০০০ টাকা
যাওয়া-আসা (একই দিনে): ৬,৫০০ টাকা
যাওয়া-আসা (রাত্রী যাপন সহ): ৭,৫০০ টাকা
রুমা বাজার হতে সুনসং পাড়া:
শুধু যাওয়া: ৭,০০০ টাকা
যাওয়া-আসা (একই দিনে): ১০,০০০ টাকা
যাওয়া-আসা (রাত্রী যাপন সহ): ১১,০০০ টাকা
ভাড়ার তালিকার পাশাপাশি পর্যটক ও চালকদের সুবিধার্থে তিনটি বিশেষ নির্দেশনাও জুড়ে দেওয়া হয়েছে: একাধিক রাত যাপন করলে প্রতি অতিরিক্ত রাতের জন্য জিপ ভাড়া ২,০০০ টাকা হারে বৃদ্ধি পাবে।
পাহাড়ে রাতে অবস্থান নেওয়া গাড়িগুলোকে পরবর্তী দিন সকাল ১০টার মধ্যে আবশ্যই রুমা সদরে ফেরত পৌঁছাতে হবে।
পর্যটকরা গন্তব্যে রাত্রী যাপন করলে ভ্রমণের দায়িত্বে থাকা চালকের দৈনিক খাবারের খরচ পর্যটকদেরই বহন করতে হবে।
সংশ্লিষ্ট কতৃপক্ষ আশা করছেন, এই নির্ধারিত ভাড়া ও নির্দেশনাগুলো মেনে চললে পাহাড়ে যাতায়াতকারী পর্যটক এবং পরিবহন চালক উভয় পক্ষই উপকৃত হবে এবং ভ্রমণ আরও সুশৃঙ্খল হবে।
মন্তব্য করুন