
বান্দরবানের রুমা উপজেলায় ১নং পাইন্দু ইউনিয়নের জুরবারং পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক,ও গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ -বিদ্যালয়ে ভবন নির্মাণে নকশা ও শর্ত উপেক্ষা করে নিম্নমানের ইট, বালু ও রড ব্যবহার করা হচ্ছে। ফলে ভবনের স্থায়িত্ব নিয়ে শন্কা তৈরি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার থেকে বরাদ্দ পাওয়া বিপুল অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। বরাদ্দকৃত বাজেটের তুলনায় কাজে গুনগত মান অনেক কম,যা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ঝুকিপূর্ণ হতে পারে।
স্থানীয় এক অভিভাবক বলেন, এভাবে কাজ হলে কয়েক বছরে মধ্যে ভবন ভেঙে যেতে পারে।
আরেকজন গ্রামবাসী অভিযোগ করেন,সরকারি বরাদ্দ যথাযথভাবে ব্যবহার হলে শিক্ষার্থীরা একটি ভালো ও টেকসই ভবন হতো। কিন্তুু বাস্তবে তা হচ্ছে না।
স্থানীয়রা আরো বলেন, একই ঠিকাদার পলিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নিমার্ণ কাজেও অনিয়ম করছে।এভাবে চোখে সামনে অনিয়ম মেনে নেওয়া যায় না।
জুরবারং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লাচিংমং মারমা বলেন, কাজেই সাইটে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না।শ্রমিকদের একাধিকবার অনিয়ম করতে নিষেধ করা হয়েছে। তারপরও অনিয়ম করে যাচ্ছেন। এ বিষয়ের নির্মান কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সব কাজ নিয়ম মেনে মান বজায় রেখেই হচ্ছে। অভিযোগগুলো ভিত্তিহীন।
তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে অনিয়ম প্রমাণিত হয়। এই প্রসঙ্গে এলজিইডি রুমা উপজেলা উপঃ সহকারীর প্রকৌশলী শ্রীঃ বিদ্যুচরণ ধর কে একাধিকবার কল করলেও রিসিভ করেনি।
মন্তব্য করুন