ABN BANGLA TV
৯ জুন ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”।

রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রিদওয়ানুল হক সুমন-কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি জনাব রিদওয়ানুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী আসাদ মারুফ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রণব সুশীল হৃদয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীতে অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

পরবর্তীতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত সভাপতি রিদওয়ানুল হক সুমন-কে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার কৃতি সন্তান রিদওয়ানুল হক সুমন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিবার গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, তাঁর প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মুরিদুল আলম। তিনি বলেন, একজন দায়িত্বশীল, শিক্ষানুরাগী ও সমাজসেবামনস্ক ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে পাওয়ায় বিদ্যালয় নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

এ সময় আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য প্রদান করেন। তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রিদওয়ানুল হক সুমন বিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সবসময় প্রতিষ্ঠানটির সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রতিষ্ঠানকে উন্নয়ন ও সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত সকল অতিথি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নুরুন্নবী আজিজী।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এলাকার কৃতি সন্তান রিদওয়ানুল হক সুমন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। উপস্থিত সবাই বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে আরও সমৃদ্ধ হয়ে এলাকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০