ABN BANGLA TV
৮ মে ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রাতের আঁধারে নারী করদাতার খোঁজে ঘোরাফেরার অভিযোগ, তোপের মুখে কিশোরগঞ্জের এক কর কর্মকর্তা”।

রাতের আঁধারে নারী করদাতার খোঁজে ঘোরাফেরার অভিযোগ, তোপের মুখে কিশোরগঞ্জের এক কর কর্মকর্তা।

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে এক কর কর্মকর্তার বিরুদ্ধে রাতে বিভিন্ন এলাকায় নারী করদাতার খোঁজে ঘোরাফেরা করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা অফিসের দায়িত্বের বাইরে কয়েকজন নারী চিকিৎসক করদাতার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কর কমিয়ে বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার অফিসে যাওয়ার আমন্ত্রণ জানান। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের বেলায় কর অফিসের অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা (এডিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ট্যাকসেস) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন এলাকায় ক্লিনিকগুলোতে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এক সাবেক কর্মকর্তা বলেন, “এএসিটি মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘ সময় কর পরিদর্শক হিসেবে কর্মরত থাকায় পুরাতন অভ্যাসজনিত কারণে ব্যক্তিগত যোগাযোগ বেশি পছন্দ করেন।”

এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে বিভাগীয় তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে, কিছুদিন আগে “রেনেসাঁ” নামে একটি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের নিবন্ধন নবায়নের আবেদনে প্রায় দেড় কোটি টাকার কর বকেয়া রেখে আয়কর প্রত্যয়নপত্র দাখিলের সত্যতা জানতে গেলে ওই কর্মকর্তার আচরণের শিকার হন দুই সাংবাদিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি সাংবাদিকদের জোরপূর্বক অফিস থেকে বের হয়ে যেতে বলেন এবং পুলিশ ডাকার হুমকিও দেন। পরে অফিসের অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০