ABN BANGLA TV
২২ জুন ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতেও বিরামহীন সেবায় ঢেমশা গ্রাম আদালত: একদিনেই নিষ্পত্তি ৩টি মামলা

রাতেও বিরামহীন সেবায় ঢেমশা গ্রাম আদালত: একদিনেই নিষ্পত্তি ৩টি মামলা।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

জনগণের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতকানিয়ার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালতের বিশেষ শুনানি।

গত কাল ২১ জুন রবিবার সকাল থেকে শুরু হওয়া এই আইনি কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। ক্লান্তিকে উপেক্ষা করে নিরলসভাবে সাধারণ মানুষকে বিচারিক সেবা প্রদান করে চলেছেন ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গ্রাম আদালত প্রধান জনাব মো: আবু তাহের।

এদিন আয়োজিত গ্রাম আদালতের শুনানিতে মোট ৬টি অভিযোগের বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত ৩টি, পারিবারিক সংসার সংক্রান্ত ২টি এবং দেনা-পাওনা সংক্রান্ত ১টি অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ শুনানি শেষে উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণাদি যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে ৩টি মামলার সুষ্ঠু নিষ্পত্তি করা হয়। বাকি মামলাগুলোর সুষ্ঠু বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

জনসেবার এই বিরল দৃষ্টান্ত স্থাপনকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের বলেন, “আমার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কষ্ট লাঘব করা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমেই যাতে তারা ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা। মামলা জট কমাতে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ মিটিয়ে ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি।”

সকাল থেকে রাত পর্যন্ত চেয়ারম্যানের এই বিরামহীন সেবাকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অভিযোগকারী ও বিবাদীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০