ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার”।

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার।

নিউজ ডেস্ক:

রপ্তানিমুখী তৈরি পোশাক ও সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। এই অর্থ ছাড়কে রপ্তানি খাতের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান মঙ্গলবার (৩ মার্চ) বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের চাপ বেড়েছে। একই সঙ্গে ইউটিলিটি বিল পরিশোধের প্রয়োজন রয়েছে। এই নগদ সহায়তার অর্থ ছাড় শিল্পের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তিতে প্রথম ধাপে ১৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা রপ্তানি খাতের বকেয়া নগদ সহায়তা হিসেবে শিল্পে সরবরাহ করা হবে।

বিজিএমইএ জানিয়েছে, তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে তহবিল দ্রুত শিল্পের কাজে আসে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই নগদ অর্থ ছাড় রপ্তানি খাতে তারল্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে এবং উৎপাদন চেইন স্থিতিশীল রাখতে এই অর্থ সহায়ক হবে।

বিজিএমইএ জানিয়েছে, সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিপ্রেক্ষিতে এই অর্থ ছাড় অনুমোদন পেয়েছে। শিল্পীরা আশা করছেন, তহবিল দ্রুত কার্যকর হলে ঈদ শপিং মৌসুমে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নির্বিঘ্নভাবে চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০