
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল চারটা থেকে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি উপজেলা ও পৌর সভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়।
উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে যুব সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রশাসনকে সর্তক করে বলেন, ৫ আগস্ট আমরা আপনাদের যদি পাহারা না দিতাম তা হলে আপনাদের অবস্থা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো হতে পারতো। কিন্তু শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলায় এমন ঘটনা ঘটতে দেওয়া হয়নি। এসময় প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদেশ্য করে বলেন, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা আপনিও আইনের উর্ধ্বে নয়। এখানে বিএনপির উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র ছিলো কিন্তু যাদের বাড়ির ঠিকানা নাই তাদের দিয়ে মিটিং করাবেন আর বরাদ্দ দিবেন বিএনপি আপনার দিকে তাকিয়ে থাকবে তা অসম্ভব,ভবিষ্যতে তা হবে না। আপনি সাবধানতা অবলম্বন করবেন।
তিনি আরো বলেন,১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত স্বীকার করে না তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না।চাঁদপুর-৫ আসনে জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারে তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।
যুব সমাবেশের অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল হক মজুমদার (সোহেল)ও উপজেলা যুব দলের সদস্য সচিব এহতেশামুল হক গনি।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী। উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, ও উপজেলা ছাত্রদলের সদস্য আজগর হোসেন।
এছাড়াও বিএনপি, যুবদল ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন