ABN BANGLA TV
২৮ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে আবার হামলা চালাচ্ছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী”।

যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে আবার হামলা চালাচ্ছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছে ইরান। দেশটির দাবি, একদিকে আলোচনার আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে তেহরানের বেসামরিক স্থাপনা ও অবকাঠামোতে হামলা অব্যাহত রাখা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, স্কুল, হাসপাতাল, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে ‘অবৈধ হামলা’ চালানো হচ্ছে।

চলমান পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আরাগচি অভিযোগ করেন—হরমুজ প্রণালিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপই দায়ী। এ অবস্থায় প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের আইনি অধিকার ইরানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক বার্তায় আরাগচি দাবি করেন, ইসরায়েল ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎকেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে, যা ঘোষিত কূটনৈতিক উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছিলেন।

এদিকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, আলোচনার আহ্বানের পাশাপাশি হামলা চালানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিল্প ও পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০