ABN BANGLA TV
২৬ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : স্পষ্ট ঘোষণা ইরানের”।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : স্পষ্ট ঘোষণা ইরানের।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের ওপর হামলার তৎপরতাও জোরদার করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তারা কোনো আলোচনায় অংশ নেয়নি এবং এমন কোনো পরিকল্পনাও নেই। তার ভাষায়, এই মুহূর্তে আলোচনার প্রসঙ্গ তোলা মানেই দুর্বলতা বা পরাজয় স্বীকারের শামিল।

এর আগে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এক অজ্ঞাত কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি তেহরান প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে যুদ্ধের অবসানে নিজেদের কিছু শর্ত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেন। তবে সেটি গ্রহণ না করে নিজেদের অবস্থানেই অনড় থাকে তেহরান।

অন্যদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০