ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আকাশজুড়ে কালো ধোঁয়া”।

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আকাশজুড়ে কালো ধোঁয়া।

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টেক্সাসের পোর্ট আর্থার এলাকায় অবস্থিত ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি শোধনাগারে এই বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়।

টেক্সাস উপসাগরীয় উপকূলের কাছাকাছি অবস্থিত এই শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি জানিয়েছেন, শোধনাগারের সব কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর এলাকায় পচা ডিমের মতো তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অনেকেই জানান, বিস্ফোরণের অভিঘাতে তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে।

জেফারসন কাউন্টির শেরিফের বরাতে জানা গেছে, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটি থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে কিছু বাসিন্দা অভিযোগ করেছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এলাকা খালি করার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থ আশপাশের এলাকাতেও প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০