ABN BANGLA TV
১৭ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬-।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬-।

বেনাপোল প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালানের বিভিন্ন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় সিপিসি-৩ যশোর, র‌্যাব-৬ কর্তৃক উক্ত মাদকের সাথে সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৫ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন ৥ বাবু (৪৩) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ এপ্রিল ২০২৫ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবু বিপ্লব হোসেন ৥ বাবু (৪৩), পিতা-মোঃ ফারুক হোসেন ৥ শিরু, সাং-পুলিশ লাইন কদমতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গ্রেফতার করে।
আটক আসামি যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।২০১৭ সালে আসামি মাদক ব্যবসা পরিচালনাকালে ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়। বর্ণিত আসামি উক্ত মামলায় ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোঃ বিপ্লব হোসেন ৥ বাবু (৪৩)কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সিপিসি-৩, র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসামিকে গ্রেফতার করে। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০