ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান”।

যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক:

যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে এলাকায় প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামীকাল ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খালপাড় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।

উলাশী জিয়া খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটির নাব্যতা কমে যায়। বর্তমানে পুনঃখনন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট এবং বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।

খালপাড়ে আলোকসজ্জা, সড়ক ও স্থাপনায় রঙ করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে। স্থানীয় প্রশাসন জানায়, সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০