ABN BANGLA TV
১ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরের শার্শার ইট ভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার।

যশোরের শার্শার ইট ভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার।

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় মরদেহর পাশ থেকে একটি এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর শফি ভাটার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।

 

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের চলা পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তথ্যনুসন্ধানে জানাগেছে, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো। তবে জামাল নিহত হলেও জাহিদের কোন খোঁজ পাওয়া যায়নি।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানা যাবে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০