ABN BANGLA TV
১৮ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“মৃত্যুর গুঞ্জনের মধ্যেই লারিজানির এক্স অ্যাকাউন্টে রহস্যময় পোস্ট”।

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই লারিজানির এক্স অ্যাকাউন্টে রহস্যময় পোস্ট।

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোটের ছবি প্রকাশ করা হয়েছে, যা নতুন করে রহস্য তৈরি করেছে।

এদিকে, তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় লারিজানির প্রকৃত অবস্থান নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

লারিজানির অ্যাকাউন্টে প্রকাশিত ওই নোটটি সম্প্রতি মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণে লেখা। জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমেও প্রচারিত ওই বার্তায় লেখা হয়েছে, ইরানের নৌবাহিনীর শহীদদের স্মৃতি জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ সশস্ত্র বাহিনীর কাঠামোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন, তেহরানে পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক হামলায় লারিজানি নিহত হয়েছেন। তবে এই দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি এবং ইরানের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

দাবিটি সত্য প্রমাণিত হলে চলমান সংঘাতে এটি হবে অন্যতম উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত শুক্রবার তেহরানে আল-কুদস দিবসের এক সমাবেশে লারিজানিকে জনসমক্ষে দেখা গিয়েছিল। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অংশ নেন।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০