ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মুখে থাপ্পড় খাওয়ার মতো অনুভূতি হচ্ছে: এইডেন মার্করাম”।

মুখে থাপ্পড় খাওয়ার মতো অনুভূতি হচ্ছে: এইডেন মার্করাম।

স্পোর্টস ডেস্ক:

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম জানিয়েছেন, এই হার তাদের জন্য এক ধরনের ‘মুখে থাপ্পড় খাওয়ার’ অনুভূতি তৈরি করেছে। তিনি ম্যাচটিকে দলের জন্য ‘খারাপ রাত’ হিসেবেও বর্ণনা করেছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্করাম বলেন, ‘হ্যাঁ, আমরা ভীষণ হতাশ। এটা যেন বড় একটা ধাক্কার মতো। পুরোপুরি মুখে থাপ্পড় না হলেও ঠিক তেমনই মনে হচ্ছে। তবে এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্ত হয়ে ফিরতে চাই এবং ভবিষ্যতে দল হিসেবে আরও ভালো হতে চাই।’

কলকাতার ইডেন গার্ডেনসের উইকেটের ব্যাটিং সহায়ক হওয়ার আশা করেছিলেন মার্করাম। তিনি উল্লেখ করেন, যদি ব্যাটাররা কিছুটা ‘পুরনো ধাঁচের’ পরিকল্পনা নিয়ে খেলতেন, তাহলে ১৯০ রানের স্কোর করা সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে থেমে যায়।

এই রানটি নিউজিল্যান্ডের জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। মাত্র ১৩ ওভারের কম সময়ে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় তারা। দলের হয়ে মাত্র ৩৩ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফিন অ্যালেন।

মার্করাম বলেন, ‘আমরা দল হিসেবে ম্যাচটি নিয়ে অবশ্যই আলোচনা করব। উইকেট দেখতে খুব ভালো লাগছিল, তাই হয়তো ব্যাটিংয়ে একটু দ্রুত মানিয়ে নেওয়া দরকার ছিল। একটু পুরনো ধাঁচের পদ্ধতিতে ইনিংস গড়ে তুলে ১৯০ রানের দিকে যাওয়ার চেষ্টা করা যেত। ফলাফল নিয়ে আমরা হতাশ, কিন্তু এই দলের জন্য আমি গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা দারুণ ক্রিকেট খেলেছে। আজ (বুধবার) কেবল একটি দুর্ভাগ্যজনক রাত ছিল।

দক্ষিণ আফ্রিকা ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে মার্কো জানসেনের ঝোড়ো ফিফটিতে ১৬৯ পর্যন্ত পৌঁছায় প্রোটিয়ারা। চ্যালেঞ্জিং পুঁজিই। কিন্তু রান তাড়ায় নিউজিল্যান্ডের ব্যাটিং ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে মাত্র ৪৭ বলেই ১০০ রান তুলে নেন ফিন অ্যালেন আর টিম শেইফার্ট, ফলে প্রোটিয়ারা আর ম্যাচে ফিরতে পারেনি।

মার্করাম বলেন, ১৭০ রানে পৌঁছানো একটি ভালো চেষ্টা ছিল। ইনিংসের মাঝামাঝি সময়ে মনে হয়েছিল, কিছুটা সুযোগ আছে। কিন্তু টি–টোয়েন্টি খেলার ধরন এমন যে, তাদের পাওয়ারপ্লে অসাধারণ ছিল। সব বাউন্ডারি আটকানো সম্ভব নয়। তারা দ্রুত এগোয় এবং তখন ম্যাচে ফেরার সুযোগ কমে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০