ABN BANGLA TV
৮ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মির্জা আব্বাসের মানহানি : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা”।

মির্জা আব্বাসের মানহানি : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা।

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী-র বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকা-র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এ আবেদন করেন মো. আশরাফুল ইসলাম, যিনি রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, আদালতে মামলার আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে এবং বেলা ১১টার দিকে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি বক্তব্য বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসব বক্তব্যে মির্জা আব্বাসকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা মানহানিকর ও নিন্দনীয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

আরও বলা হয়েছে, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে এবং এর মাধ্যমে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০