ABN BANGLA TV
১৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মির্জা আব্বাসের জন্য দোয়া মাহফিল, উপস্থিত হয়ে যা বললেন তামিম”।

মির্জা আব্বাসের জন্য দোয়া মাহফিল, উপস্থিত হয়ে যা বললেন তামিম।

নিউজ ডেস্ক:

রাজধানীর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম ইকবাল বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার সরাসরি যোগাযোগ খুব বেশি না থাকলেও ব্যক্তিগত একটি স্মৃতি রয়েছে। আমার বিয়ের অনুষ্ঠানে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। এছাড়া আরও এক-দুবার দেখা হওয়ার সুযোগ হয়েছে। তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এবং মোহামেডান ক্লাবের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল।

তিনি আরও বলেন, একজন অসুস্থ মানুষকে ঘিরে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। মোহামেডান ক্লাবের আয়োজন করা এই দোয়া মাহফিলে অংশ নেওয়াটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেও উল্লেখ করেন তামিম।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তামিম বলেন, দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত সবাই চান তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকলের দোয়াই তাকে সুস্থ করে তুলবে—এমন বিশ্বাসও ব্যক্ত করেন এই ক্রিকেটার।

এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন তামিম। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এবং তার শেষ ম্যাচটিও ছিল মোহামেডানের হয়ে। সংগঠক হিসেবে ভবিষ্যতে কাজ করার বিষয়ে তিনি এখনো নির্দিষ্ট কিছু ভাবেননি। তবে ক্লাব কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যেকোনো সময় দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০