ABN BANGLA TV
২৪ এপ্রিল ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধবপুরে ডাক্তার না হয়েও সকাল বিকাল রোগী দেখেন হাসান মনির।

মাধবপুরে ডাক্তার না হয়েও সকাল বিকাল রোগী দেখেন হাসান মনির।

নিজস্ব প্রতিবেদক :

এমবিবিএস কিংবা বিডিএস সনদ নেই, রোগী দেখার সরকারী কোন অনুমোদনও নেই তবুও নামের আগে লিখেন ডাক্তার, চেম্বারে রোগী দেখেন সকাল বিকাল। কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুরে এমন একজন ভূয়া চিকিৎসকের সন্ধান মিলেছে। ওই ভূয়া চিকিৎসকের নাম মো: কামরুল হাসান মনির। তিনি  ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা আ: সালাম ভূঁইয়ার পুত্র।

খোঁজ নিয়ে জানা যায়, ডাক্তারী পেশা একটি সেবামূলক কাজ হলেও ডিগ্রীধারী ডাক্তার না হয়েও এই পেশাকে অধিক মুনাফা আয়ের ব্যবসায় পরিনত করেছেন এই হাসান মনির। চেম্বারে রোগী ভিজিট করেন, প্রেসক্রিপশন লিখেন আবার তিনি নাকি সার্জারীও করেন।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় গত প্রায় পনেরো বছর পূর্বে “ভূঁইয়া ড্রাগ হাউজ” নামে একটি ফার্মেসী প্রতিষ্ঠা করেন মো: কামরুল হাসান মনির। ঔষদ বিক্রয়ের পাশাপাশি রোগী দেখার জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন সেখানে। এমবিবিএস কিংবা বিডিএস ডাক্তারী সনদ না থাকলেও ডাক্তার হিসাবে এলাকায় ডা. হাসান মনির নামে ব্যাপক নাম-ডাক রয়েছে তার।

ভূঁইয়া ড্রাগ হাউজ ফার্মেসীতে গিয়ে দেখা যায় ফার্মেসীর ভিতরে আলাদা কক্ষে সুসজ্জিত ভাবে রোগী দেখার চেম্বার রয়েছে। সেখানে অসংখ্য রোগী বসে আছে এবং তিনি রোগী ভিজিট করছেন। নিজ নামের প্যাডে রোগীর প্রেসক্রিপশন লিখছেন নিজের ইচ্ছামতো। লিখা শেষ হলে প্রেসক্রিপশন নিয়ে রোগীরা ভিড় করছে ওই ফার্মেসীতে।

টেবিল থেকে একটি ভিজিটিং কার্ড হাতে নিয়ে দেখা যায় রোগী দেখার ব্যাপারে অভিজ্ঞতার অভাব নেই তার। ভিজিটিং কার্ডে লেখা আছে ডা: এম.কে. হাসান (মনির), ডি.এম.এস (ঢাকা), মা ও শিশু এবং সার্জারীতে অভিজ্ঞ স্পেশাল ট্রেনিং শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন (ঢাকা), জেনারেল প্র্যাক্টিশনার, চেম্বারঃ-ভূইয়া ড্রাগ হাউজ। এমন ভূয়া অভিজ্ঞতার প্রচার প্রচারনা চালিয়ে গ্রাম্য সহজ সরল অসহায় রোগীদের সাথে বছরের পর বছর ধরে প্রতারনা করে আসছেন হাসান মনির। যেনো দেখার কেউ নাই!

তার লেখা কয়েক জন রোগীর প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখা যায়, রোগীর প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক সহ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নামে-বেনামে বিভিন্ন কোম্পানীর ঔষদ লিখেছেন। ওই ঔষধ তার ফার্মেসী থেকেই নিচ্ছে রোগীরা। চলছে রমরমা ব্যবসা। তবে তার সাথে কথা বলে এর কোন সঠিক উত্তর পাওয়া যায়নি।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এই হাসান মনির একজন ফার্মাসিস্ট অথচ দীর্ঘদিন যাবৎ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছেন। চেম্বারে রোগী ভিজিট করেন। নিজের অর্থিক ফায়দা হাসিলের জন্য প্রেসক্রিপশনে প্রয়োজনের অতিরিক্ত ঔষধ ও নানা রকম শারীরিক পরিক্ষা লিখেন। প্রেসক্রিপশনে লিখা ঔষধ রোগীরা তার নিজের ফার্মেসী থেকে কিনতে হয় এবং শারীরিক পরিক্ষা গুলো করতে হয় তার নির্ধারিত হাসপাতালে। তার পাঠানো শারীরিক পরিক্ষা গুলোর বিনিময়ে হাসপাতাল থেকে নিয়মিত কমিশন নিয়ে থাকেন এমন ধারনা  সচেতন মহলের। বিগত সৈরাচার সরকারের সময়ে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে চিকিৎসার নামে দাপটের সহিত ব্যাপক অনিয়ম করেছেন যা এখনো অব্যাহত আছে।

তার খুঁটির জোর কোথায়, কাকে ম্যানেজ করে, কোন ক্ষমতাবলে একজন ফার্মাসিস্ট এলাকায় একজন দাপটশালী ডাক্তারে পরিনত হয়েছে এবং দিনের পর দিন গ্রামের সহজ সরল রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে নিজের পকেট ভারী এমন প্রশ্ন স্থানীয় সচেতন জনতার। যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষ প্রতিকার চান তারা।

এবিষয়ে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে জান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০