ABN BANGLA TV
১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক,সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ছাত্রশিবিরের স্মারকলিপি”।

মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক,সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ছাত্রশিবিরের স্মারকলিপি।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে তৈরি করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই টিকটক ভিডিওকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই মাদ্রাসার অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের নেতৃবৃন্দরা। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির কয়েকজন শিক্ষক প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক শরীফুল ইসলাম ও সাতকানিয়া উত্তর থানা ইসলামী ছাত্রশিবির সভাপতি মনজুর মৌলা কায়েস উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কিছু শিক্ষার্থী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। উক্ত ভিডিওগুলো ছাত্র-ছাত্রীদের অবাধ মেলামেশা, অশালীন উপস্থাপনা ও অনাকাঙ্ক্ষিত আচরণ পরিলক্ষিত হয়েছে। যা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আদর্শের সাথে সাংঘর্ষিক। আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান ও দ্বীনি পরিবেশ সর্বমহলে প্রশংসিত। তবে উল্লিখিত ঘটনাটি সেই সুনামের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ ছাড়াও ওই স্মারকলিপিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৬টি বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সেগুলো হলো- (১) উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিতকরণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, (২) ভবিষ্যতে যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, (৩) ছেলে-মেয়ের অবাধ মেলামেশা রোধে কার্যকর নির্দেশনা ও তদারকি নিশ্চিতকরণ, (৪) শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও শালীনতা জোরদার করতে বিশেষ দিকনির্দেশনামূলক কার্যক্রম গ্রহণ, (৫) শিক্ষক-অভিভাবক সমন্বয়ে সচেতনতামূলক সভা আয়োজন ও (৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আচরণবিধি নির্ধারণ ও প্রতিপালনে উৎসাহ প্রদান।

স্মারকলিপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবককে ইতোমধ্যে জানানো হয়েছে। এ ছাড়াও শীঘ্রই গভর্নিং বডির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০