ABN BANGLA TV
১৬ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মাদকাসক্ত ছেলের অত্যাচার, বাবার কান্না; যুবকের জেল”।

মাদকাসক্ত ছেলের অত্যাচার, বাবার কান্না; যুবকের জেল।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইঝপাড়ায় মাদকাসক্ত এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দণ্ডপ্রাপ্ত যুবক হলেন শীলকূপ ইউনিয়নের বাসিন্দা নুরুল আলমের ছেলে মোঃ জমীর উদ্দিন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়া জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। মাদকের টাকা না পেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, মাদকের ভয়াল থাবায় তাদের পরিবার প্রায় ধ্বংসের মুখে পড়ে গেছে।

জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর করোনাকালীন সময়ে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজে যুক্ত হন। পরবর্তীতে কর্মস্থলের বিভিন্ন পরিবেশের কারণে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়েন।

নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টির সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরী। স্থানীয়ভাবে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০