ABN BANGLA TV
২৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শাহরাস্তির সূচীপাড়ায় আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শাহরাস্তির সূচীপাড়ায় আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ।

মোঃ জসিম উদ্দিন শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

“মাদক নয়, সচেতনতা হোক আগামী প্রজন্মের শক্তি”—এই প্রত্যয়কে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ। আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে শুক্রবার (২৬ জুন) রাতে পশ্চিম সূচিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য এবং আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক শাহ জাবের।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন আবাবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান। তিনি সমাজ থেকে মাদক নির্মূলে তরুণদের সচেতন ভূমিকা এবং সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এরপর মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার অধ্যাপক ও আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ফয়েজ আহমেদ। তিনি বলেন, “একটি মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শাহরাস্তি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জালাল খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা বিল্লাল হোসেন, আফজাল হোসেন সিকদার, বিশিষ্ট সমাজসেবক সোহরাব হোসেন মজনু এবং মো. জসিম উদ্দিন, আবাবিল ফাউন্ডেশনের সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ রাহিম হোসেন, নাঈম হোসেন, সন্মানিত সদস্য মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হতে পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ।

সমাবেশে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতি মাদকবিরোধী এই উদ্যোগে নতুন উদ্দীপনা যোগায়। সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০