ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মাইলস্টোনের সেই শিক্ষিকা পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার”।

মাইলস্টোনের সেই শিক্ষিকা পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার।

নিউজ ডেস্ক:

জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের স্বাক্ষরে এই তালিকা প্রকাশ করা হয়।

এবারের পুরস্কারের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উভয়কেই মরণোত্তর এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

২০২৫ সালের জুলাইয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই মুহূর্তে নিজের জীবন ঝুঁকিতে ফেলে শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে দিতে গিয়ে অগ্নিদগ্ধ হন মাহেরীন চৌধুরী। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই শিক্ষিকার ত্যাগকে সম্মান জানিয়ে তাকে সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রদান করা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধ ও জাতীয় সেবা: প্রয়াত মেজর মোহাম্মদ আবুল জলিল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম। চিকিৎসা বিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংস্কৃতি ও শিল্প: উপস্থাপক ও নির্মাতা এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং কণ্ঠশিল্পী বশির আহমেদ (মরণোত্তর)। সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। ক্রীড়া: টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। সমাজসেবা ও জনকল্যাণ: মাহেরীন চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। পল্লী উন্নয়ন ও পরিবেশ: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং মুকিত মজুমদার বাবু।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা সাধারণত একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০