
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি।
সভায় আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, শ্রদ্ধা কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন, বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মহিউদ্দিন এবং কর্মপরিষদের সদস্য মাওলানা নুরুল আমিন সিকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন